1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি

গ্রীষ্মেই মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ ইতালির গবেষকদের টিকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০ ১:৩০ pm

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা আবিষ্কারের দ্বারপ্রান্তে পৌঁছেছেন বলে দাবি করছেন ইতালির গবেষকরা। রোমের স্পালানজানি হাসপাতালের সংক্রমণব্যাধী বিভাগের ওই গবেষক দল তাদের আবিষ্কৃত টিকা ইঁদুরের দেহে প্রয়োগের পর প্রথমবারের মতো সফলতা পান। খবর আরব নিউজের।

এটি এক করোনায় আক্রান্ত ইঁদুরের দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে ভাইরাসটি নির্মূলে সফল হয়েছে বলে দাবি করেছেন টিকাটি নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান তাকিসের প্রধান নির্বাহী লুইগি অরিসিচিও। ইতালির সংবাদ সংস্থা আনসাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই গ্রীষ্মেই এটি মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে।

তাদের দাবি, প্রথমবারের মতো কোনো টিকা ভাইরাসটি নির্মূলে সফল হলো। মানবদেহেও এটি একইভাবে কাজ করবে বলে তাদের বিশ্বাস। একটি মার্কিন প্রতিষ্ঠানও গবেষক দলটির সঙ্গে আছে বলে জানান তাকিসের প্রধান নির্বাহী। তাদের এ গবেষণাকাজে দেশের ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করেন তিনি। তাকিসের প্রধান নির্বাহী বলেন, এটি কোনো প্রতিযোগিতা নয়, আমরা সবাই মিলে মানবজাতির কল্যাণে কাজ করতে চাই।

উল্লেখ্য, গত চার মাস ধরে বিশ্বের শতাধিক গবেষক দল করোনার টিকা আবিষ্কারে নিরলসভাবে কাজ করে যাছেন। এর মধ্যে যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল তাদের আবিষ্কৃত টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ