1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর ‘তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি’ রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা জুলাই আন্দোলনের শহীদ ১১ স্কাউট নতুন দেশ গড়ার প্রেরণা : শিক্ষা উপদেষ্টা আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ১২:২০ pm

রাজধানীর মিরপুর-২ এ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেলে হেলমেট পরা দুই দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে।

পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোটরসাইকেলে থাকা দুজনকে শনাক্তের চেষ্টা চলছে।

সোমবার সকালে এসব তথ্য জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন।

তিনি জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ওসি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোররাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের বাউন্ডারি ঘেঁষে একটি ককটেল ছুড়ে মারেন মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি। ককটেল বিস্ফোরণের পর তারা পালিয়ে যান। মোটরসাইকেলে থাকা দুজনের মাথায় হেলমেট ছিল।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ