1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণ নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১১:৫৪ am

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক যুবক। বুধবার (১৬ অক্টোবর) রাত ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণের মৃত্যু হয়।

নিহতের নাম ছাব্বির হোসেন (১৮)। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তার সঙ্গে থাকা আহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া হকের মোড় এলাকায় কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরই কিছুক্ষণ পর ওই এলাকা থেকে ছাব্বির ও তার সঙ্গে থাকা যুবককে ছিনতাইয়ের অভিযোগে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হন তারা।

পরে রাত দেড়টার দিকে ওই এলাকার লোকজন আহত অবস্থায় দুজনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছাব্বিরের।

এসময় ছাব্বিরের সঙ্গে থাকা যুবককে কেউ হাসপাতালে দেখতে পায়নি। পরে হাসপাতাল থেকে পুলিশে খবর পাঠালে বৃহস্পতিবার ভোরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ