1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী আনন্দ শোভাযাত্রা,কাবাডি,নাচে,গানে সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বিসিক উদ্যোক্তাদের জন্য ২০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করছি : শিল্পমন্ত্রী দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫ ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

গাজীপুরে কারখানার আরো ৬ শ্রমিক করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ৬:৩৩ pm

গাজীপুরের কাপাসিয়ায় ছোঁয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেড কারখানার আরো ৬ জন শ্রমিক- কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ওই কারখানার এক কর্মচারী স্থানীয় বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়।

গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, কাপাসিয়া উপজেলার দস্যু নারায়নপুর এলাকায় অবস্থিত ওই কারখানার একজন কর্মচারীর দেহের নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায় দুদিন আগে। পরে কারখানাটি এবং আশপাশের এলাকা লকডাউন করা হয়েছিল এবং কারখানায় কর্মরত প্রায় ১০০ জন শ্রমিক-কর্মচারীকে কারখানার ভেতরেই রাখা হয়েছিল।

গতকাল ওই কারখানায় কর্মরত ৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর আরো ৬জন শ্রমিক- কর্মচারীর দেহে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। আজ নমুনা নেয়া হয়েছে ৩৫ জনের, বাকী ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে আগামীকাল।

যে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের আপাতত ওই কারখানার তিন তলার একটি আলাদা রুমে আইসোলেশন রাখা হয়েছে। তাদেরকে আগামীকাল গাজীপুর সিটির মেঘডুবি স্বাস্থ্য কেন্দ্রে আনা হবে। কারখানার প্রায় ১০০ জন শ্রমিক-কর্মচারীকে কারখানার ভেতরে রাখা হয়েছে কাপাসিয়া উপজেলা ও উপজেলা স্বাস্থ্য প্রশাসনের তত্ত্বাবধানে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ