
গাইবান্ধা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশসহ আরও ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৭ জন।
শনিবার (৪ জুলাই) সকালে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪৩, সদরে ২৫, সুন্দরগঞ্জে ১০, সাদুল্লাপুরে ৩, সাঘাটায় ৭, পলাশবাড়ীতে ১০ ও ফুলছড়ি উপজেলায় ৭ জন।
জেলার মোট ৩৯৩ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে গোবিন্দগঞ্জে ১৭৩, সদরে ৬৯, পলাশবাড়ীতে ৪৫, সাদুল্লাপুরে ৩৬, সন্দুরগঞ্জে ২৮, সাঘাটায় ২৫ ও ফুলছড়ি উপজেলায় ১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৭ জন, মৃত্যুবরণ করেছেন ৯ জন এবং চিকিৎসাধীন রোগী রয়েছে ২৪৭ জন।
গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, নতুন করে ঢাকা, রংপুর ও বগুড়া পিসিআর ল্যাব থেকে ৫৮ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ১০৫ জনের পজিটিভ এসেছে।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, করোনার বিস্তার মোকাবিলায় এরই মধ্যে গোবিন্দগঞ্জ, সদর, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার সংক্রমিত এলাকাগুলো লকডাউন করা হয়েছে।