1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদযাত্রায় গণপরিবহণ সংকট, ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলেই ব্যবস্থা নেবে পুলিশ : আইজিপি সদরঘাটে নিরাপত্তা জোরদার, যাত্রীদের তল্লাশিতে কোস্ট গার্ড মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে যমুনা সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: শেখ রবিউল আলম ঈদ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

গরিবের ক্ষুধা নিয়ে তামাশা বন্ধ করতে হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০ ৩:০০ pm

মহামারী করোনাভাইরাসের মধ্যেও সরকার গরিব মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, সরকারের এমপি-মন্ত্রীরা লোকদেখানো কাঁচা ধান কাটছেন। বোরো মৌসুমে ধানগুলো পেকেছে সেগুলো কাটতে হবে। আওয়ামী লীগের লোকেরা পাকা ধান না কেটে লোক দেখানোর জন্য কাঁচা ধান কাটছেন। তারা মানুষকে দেখাতে চান তারা কৃষকের সঙ্গে আছেন। এভাবে মানবসেবা হয় না। এই ভয়ঙ্কর মহামারীতে দুর্ভিক্ষের মত অবস্থা মোকাবেলা না করে সরকার গরিব মানুষের ক্ষুধাকে নিয়ে তামাশা করছেন। তামাশা করে এত বড় বিপর্যয় ঠেকানো যাবে না।

শুক্রবার রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকায় ফিউচার বাংলাদেশ নামে সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি দুস্থদের পাশে দাঁড়িয়েছে দাবি করে রিজভী বলেন, বিএনপি সরকারে নেই। আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে গরীব অসহায় মানুষকে সহায়তা করছি। নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল কিংবা সুনামের জন্য নয়, আমরা গরীব অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ফিউচার বাংলাদেশ নিরপেক্ষ ভাবে কাজ করে। রাজনৈতিক বিবেচনা না করে দুস্থ গরীব মানুষের সহযোগিতা করছে। অথচ সরকার ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ বিতরণ কমিটি করেছে আওয়ামী লীগের লোক দিয়ে। তারা স্থানীয় প্রশাসন, টিএনওকে যাদের সুপারিশ করছে তারাই ত্রাণ পাচ্ছেন। অর্থাৎ এখানেও তারা দলীয়করণ করছে। নিজেদের লোক আর অন্য দলের লোক হিসেবে ত্রাণ দিচ্ছে। কোটি কোটি মানুষ না খেয়ে আছে হাহাকার করছে।

লকডাউনে দিনমজুররা মহাকষ্টে আছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আজকে এই মহামারীতে কাজ নেই দিনমজুর মানুষ যারা দিন আনে দিন খায় তারা মাটির সঙ্গে মিশে যাচ্ছে। কিন্তু সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ করছে না। তাদের রাজনৈতিক এজেন্ডা অর্থাৎ এক দলীয় চিন্তা, কর্মকাণ্ড সেভাবে করে যাচ্ছে।

রিজভী জানান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন রিজভী আহমেদের মুখে লাগাম টানা দরকার। এখন আমি বলি আমার মুখে না হয় লাগাম টানলেন। বিশ্বের পত্রপত্রিকার গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তারাও বলছে বাংলাদেশের ত্রাণের চাল চুরি হচ্ছে। যেখানে সরকার দেশ পরিচালনা করছে তাদের নেতৃত্ব চলছে তখন কিভাবে ঘরের মধ্যে মাটির গর্তে, খরের পালার মধ্যে চাল এবং খাটের মধ্যে তেল পাওয়া যায়। এ কথাগুলো শুধু আমরা বলছি না। আজকে আন্তর্জাতিক গণমাধ্যম ও বলছে। এখন আপনি কিভাবে তাদের মুখে লাগাম দেবেন? হাছান মাহমুদ আপনি তাদের মুখে লাগাম দিতে পারবেন না। কারণ তারা সত্যতাটাকেই বলছে। আপনার কিছুই করেন নাই।

ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন ফিউচার অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত আজিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইদুল বাশার শোয়েব, প্রচার সম্পাদক সোহাইব নাহিদ, শাহাদাত হোসেন শিহান, তৌহিদ হাসান সাইফ প্রমুখ।

ভিন্নবার্তা/এমএসআই

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ