1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গণভোটের রায় মানছে না বিএনপি: গোলাম পরওয়ার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ২:২০ pm

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার করা হয়েছিল, ক্ষমতাসীন বিএনপি সরকার তা থেকে সরে এসেছে। গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর না করে সরকার জাতির সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় ও সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে প্রকাশ্য দলীয়করণ চলছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীতে মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সহস্রাধিক শহীদ এবং হাজারো আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, প্রায় ১৮ মাস পর সেই স্বপ্ন আজ প্রশ্নের মুখে। দ্বিতীয় বার্ষিকীতে জাতির মনে প্রশ্ন তৈরি হয়েছে, এত রক্তদান ও আন্দোলনের অর্জন শেষ পর্যন্ত ব্যর্থ হতে যাচ্ছে কি না।

তিনি বলেন, নির্বাচনের পর থেকেই জামায়াতে ইসলামী সংসদের ভেতরে ও বাইরে ধারাবাহিকভাবে সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে আসছে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও সংসদে একাধিকবার রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি তুলে ধরেছেন।

বিএনপির ৩১ দফা ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই ঘোষণার নবম দফায় রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে ‘সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে’ রেখে পুনর্গঠনের অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু বাস্তবে সরকার সেই প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছে।

তিনি অভিযোগ করে বলেন, জেলা পরিষদ, সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় ব্যক্তিদের প্রশাসক ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে সংবিধানের চেতনা ও নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার নীতি ক্ষুণ্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক কয়েকটি নিয়োগের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) ডেপুটি ডিরেক্টর, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আবিরকে মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষে ডেপুটি ডিরেক্টর এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রাকিবকে এনজিওবিষয়ক ব্যুরোতে ডেপুটি ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগও উদ্বেগজনক। নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষতা সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার কথা থাকলেও সেখানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার যদি এভাবে দলীয়করণ অব্যাহত রাখে, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা আরও ক্ষতিগ্রস্ত হবে। সরকারকে এই নীতি থেকে সরে এসে গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় এবং জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ