
নেত্রকোনা প্রতিনিধিঃ গণঅধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক মোঃ ফেরদৌস আহমেদ এবং সদস্য সচিব মুফতি তারিক জামিল ফয়েজীর নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান।
এ সময়,যুগ্ম আহবায়ক মোঃ সাদেক হুসেন,যুগ্ম সদস্য সচিব মোঃ পারভেজ হাসান,পূর্বধলা উপজেলা আহ্বায়ক মোঃ জাহিদ হাসান কাঞ্চন, বারহাট্রা উপজেলার আহ্বায়ক মোঃ ওয়াসিম মীর শাওন, শ্রমিক অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক মোঃ শফিউল্লাহ, এবং সদস্য সচিব অবঃ সেনা সদস্য মোঃ শহিদুল্লাহ, সদর উপজেলার আহ্বায়ক মোঃ জালাল উদ্দীন, যুব অধিকার পরিষদের জেলা সভাপতি মোঃ রাজু রায়হান, যুব অধিকার পরিষদের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাফায়াত হুসেন, যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক রিপন, ছাত্র অধিকার পরিষদের সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ কাওসার আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি মোঃ আক্কাস উদ্দিন আকাশ, ছাত্র অধিকার পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ জুয়েল রানাসহ শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছেন।
এসময় এনসিপি কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।