1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

খুলছে পূর্ব রাজাবাজারের লকডাউন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ১০:১৫ pm

২১ দিন লকডাউনে থাকার পর মঙ্গলবার (৩০ জুন) রাতেই খুলে দেওয়া হচ্ছে রাজধানীর পূর্ব রাজাবাজার। নতুন করে আর এই ওয়ার্ডে লকডাউন বাড়ানো হচ্ছে না। ফলে বুধবার (১ জুলাই) থেকে গ্রিন জোনের মতোই রাজাবাজার এলাকার বাসিন্দারা চলাফেরা করতে পারবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর ফরিদুর রহমান ইরান বিষয়টি  নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ (৩০ জুন) রাত ১০টায় আমরা লকডাউন খুলে দিচ্ছি। কাল থেকে এলাকাটি গ্রিন জোনের মতো করে চলবে। এ বিষয়ে রাত ১০টায় বিস্তারিত জানানো হবে। আপাতত এর বেশি কিছু জানানো যাচ্ছে না। আমরা স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছি। তারা রাত ৯টার মধ্যে আমাদের আরও বিস্তারিত জানাবেন।’

উল্লেখ্য, গত ১০ জুন থেকে ১৪ দিনের জন্য পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউন শুরু হয়। পরে আরও সাতদিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। লকডাউন শুরুর প্রথম দিন গত ১০ জুন থেকে ২১ জুন পর্যন্ত ১১ দিনে এই এলাকার মোট ২০৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৪০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, যা মোট আক্রান্তের সাড়ে ১৯ শতাংশ। ওই ১১ দিনের মধ্যে প্রথম সাত দিনে (১০ জুন থেকে ১৬ জুন) ১৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়, যা আক্রান্তের ২৫ শতাংশ। আর শেষ ৫ দিনে (১৬ জুন থেকে ২১ জুন) ৭৪ জনের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৭ জনের পজিটিভ ফল আসে, যা আক্রান্তের সাড়ে ৯ শতাংশ। এরমধ্যে ১৮ জুন ২২ জনের পরীক্ষা করা হয়। এদিনের পরীক্ষায় কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। ২০ জুন ১৯ জনের পরীক্ষা করা হয়েছে। ওই দিনও কারও করোনা শনাক্ত হয়নি। লকডাউনের শেষ ৯ দিনের তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ডিএনসিসি কাজ করছে বলে জানিয়েছেন পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউনের সমন্বয়কারী ডিএনসিসির উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ