
নেত্রকোনা প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় নেত্রকোনায় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি’র সহযোগী সংগঠন জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান কল্যাণ ফন্ট্রের আয়োজনে নেত্রকোনা পৌর শহরের নরসিংহ আখড়া প্রাঙ্গণে শুক্রবার দুপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ সময় হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান কল্যাণ ফন্ট্রের জেলা আহবায়ক সত্যেন্দ্র পাল,যুগ্ম আহবায়ক মানিক তালুকদার,যুগ্ম আহবায়ক প্রল্লাদ বণিকসহ স্থানীয় বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ ভক্তবৃন্দ প্রার্থনায় অংশ নেন।