1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি

খাদ্য অপচয় কমান, সরবরাহে ঘাটতি হবে না: কৃষি উপদেষ্টা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ ৭:৪১ pm

খাদ্য পণ্যের অপচয় কমাতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, খাদ্য অপচয় দিনের পর দিন বাড়ছে। খাদ্য সংকটের বড় একটা কারণ খাবার নষ্ট করা। খাদ্য অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। মিলে চাল কেটে মিনিকেটের মতো চিকন চাল বাজারজাতকরণের কারণে প্রতিবছর এক কোটি টন চাল অপচয় হচ্ছে। এটি খাদ্য উৎপাদনের সাফল্য ম্লান করে দিচ্ছে বলে মনে করেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে বাংলাদেশের কৃষি উৎপাদন ঝুঁকির মধ্যে পড়ছে। প্রতিকূলতা মোকাবিলা করে কৃষি উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। তবে খাদ্য পণ্যের সংগ্রহোত্তর ক্ষতি এবং অপচয় কমাতে হবে।

এসময় বৈজ্ঞানিক উপায়ে কৃষিকাজ করা এবং দেশের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কৃষিতে বিনিয়োগের আহ্বান জানান এ উপদেষ্টা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি ছিলেন খাদ্য সচিব মাসুদুল হাসান ও বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. জিয়াওকুন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ