1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষেরা তাদের নিজস্ব সংস্কৃতির চর্চা চালিয়ে যাবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১ ১১:৩২ pm

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এর ধারাবাহিকতায় নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুরে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমিকে আরো শ্রীবৃদ্ধির মাধ্যমে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। যাতে করে এখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা তাদের নিজস্ব সংস্কৃতির চর্চা নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পারে।

নেত্রকোনার দুর্গাপুরে বুধবার ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমী পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি, একাডেমিতে বঙ্গবন্ধু ভাস্কর্য সহ বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন।

পরে একাডেমির অডিটরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।

এর আগে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমীতে প্রধান অতিথিসহ অন্য অতিথিদের ঐতিয্যবাহী নৃত্যের তালে তালে স্বাগত জানান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সুহেল মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল,দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার,দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম,ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং,দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ।

ভিন্নবার্তা/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ