1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কেন্দ্রীয় মহিলালীগ নেত্রী আঞ্জুমান আরা গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৮:১৯ pm

ফরিদপুরের নগরকন্দার নিজ বাড়ি থেকে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য আঞ্জুমান আরা বেগম (৫৫)কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিবির একটি দল। গতকাল সোমবার (২৮ জুলাই) বিকেলে নগরকান্দা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিএমপির ডিবির একটি দল মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী আঞ্জুমান আরাকে গ্রেপ্তার করেছে। আমরা শুধু ঢাকার ডিবির কাজে সহযোগিতা করেছি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত আঞ্জুমান আরাকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিংবা তার বিরুদ্ধে নতুন করে কোন মামলা হবে কিনা এটা ডিএমপির বলতে পারবে।

গ্রপ্তারকৃত আঞ্জুমান আরা নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে। তিনি কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদপুর জেলা মহিলা লীগের সহ-সভাপতি। এর আগে তিনি নগরকান্দা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ