1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার ‘সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো’ : স্বরাষ্ট্রমন্ত্রী টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ছাত্রদল নেতা নেতৃত্বে চলছে তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে হবে:নেত্রকোনা পুলিশ সুপার চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল: বেবিচক

কুষ্টিয়ায় হাউজিং এলাকা থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৬ am

কুষ্টিয়া সদর থানাধীন হাউজিং এলাকা থেকে সামিয়া নিঝুম নামে মেডিকেল কলেজের এক শিক্ষাথীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হাউজিংয়ের ই-ব্লক এলাকার একটি বাসার ৪ তলার একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সামিয়া কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পাবনা জেলার চাটমোহর থানাধীন ছোট শালিখা এলাকার মো. আব্দুস সালামের মেয়ে।

বাড়ির কেয়ারটেকার রিয়াজ উদ্দিন জানান, নিঝুমের বাবা আমাকে মোবাইলে ফোনে জানান আমার মেয়ে ফোন ধরছে না। আমি তখন এসে নিঝুমের পাশের রুমের এক মেয়েকে ডেকে নিঝুমের রুমে গিয়ে নক করি। তাতে কোন সাড়াশব্দ নাই ঘরও খোলে না। চিল্লায়ে ডাকলাম কোন সাড়া শব্দ নাই, তখনও ওই মেয়ের বাবা আমার মোবাইল ফোনে লাইনে ছিলেন। তখন নিঝুমের বাবা বলেন দরজা ভেঙে দেখেন। তখন আমিসহ পাশের সাবলেট থাকা মেয়েরা দরজা ভাঙার চেষ্টা করি। উপরে ছিটকানি দেয়া থাকার কারণে নিচের দরজায় হালকা ফাঁকা হয়ে গেলে আমরা দেখি সে বিছানায় নেই জানালার সঙ্গে ঝুলছে।

পাশের রুমের সাবলেটে থাকা মেডিকেল কলেজের এক ছাত্রী জানান, বাড়ির দেখভালের দায়িত্বে থাকা নানা এসে আমাদের নক করে নিঝুম আপুর বাবা ফোন দিয়েছে তার খোঁজ নেয়ার জন্য। আমরা নানাসহ নিঝুম আপুর রুমে বেশ কয়েকবার ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ না পেয়ে দরজা খোলার চেষ্টা করি। পরে দরজার কিছুটা ফাঁকা জায়গা দিয়ে গলায় ফাঁস দেয়া দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে আপুর মরদেহ উদ্ধার করে। নিঝুম আপু গত জানুয়ারি মাসের ২২ তারিখের দিকে আমার পাশের একরুম সাবলেট ভাড়া নিয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, মেয়েটা পড়াশোনায় খুবই ভালো ছিল। সে চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল। আর এক বছর থাকলেই সে ডাক্তার হয়ে বের হতে পারতো।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ