1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বিএনপির জয়ে তারেক রহমানকে এসজেএফের অভিনন্দন চরফ্যাশনে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, এলাকায় আতঙ্ক আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি : পরিবেশ উপদেষ্টা পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানালো গণপূর্ত মন্ত্রণালয় রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি প্রাইম ব্যাংকের সিইও হাসান ও রশিদের পদত্যাগ, ভারপ্রাপ্ত সিইও ফয়সাল রহমান

কুরবানির গরু কিনতে যাওয়ার পথে প্রাণ হারালেন ২ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১ ২:২১ pm

যশোরে গরু কিনতে যাওয়ার পথে ট্রাক, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

রোববার সকালে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেজেরহুদা গ্রামের মোংলা মণ্ডলের ছেলে আব্দুল আলিম (৩৫) এবং গোয়ালহুদা গ্রামের মোসলেম মোল্যার ছেলে জহুরুল ইসলাম (৫২)। আহতদের মধ্যে দুজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত জহুরুলের ভাই সিহাব জানান, গরু কেনার জন্য চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১২ বেপারি একটি পিকআপে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৬টার দিকে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পর একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজন নিহত এবং ৯ জন কমবেশি আহত হন।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শেখ মুজিবর রহমান বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে একজনকে মৃত অবস্থায় দেখতে পাই। এ ছাড়া আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনার শিকার দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। হাসপাতালে ভর্তি দুজনের অবস্থা আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ