1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর হাতে পি,টি,এ সভাপতি লাঞ্ছিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১ ৭:১৬ pm

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল ডাঙ্গারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা কাম নৈশ প্রহরী জোনাব আলী টিটো কর্তৃক ওই বিদ্যালয়ের পি, টি, এ ‘র সভাপতি মাজেদুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার দুপুরে ওই বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানা গেছে, বিদ্যালয়টির নিরাপত্তা কাম নৈশ প্রহরী জোনাব আলী টিটো সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে তার মনগড়া মত বিদ্যালয় আসা-যাওয়া করেন। বিগত দিনের ন্যায় সোমবার দুপুর ২টার দিকে জোনাব আলী টিটো বিদ্যালয়ের কর্তব্য কাজে যোগ দেন। ইতিমধ্য দূর থেকে আসা কোমলমতি শিশুরা ঘন্টার পর ঘন্টা বইয়ের জন্য অপেক্ষা করেন। এময় প্রধান শিক্ষক মোঃ গোলাম মাওলা দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি প্রধান শিক্ষকের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন, আমি চাকরি করব না আপনারাই চাকরি করেন।
প্রতিমুহূর্তে পি, টি,এ ‘র সভাপতি মাজেদুল ইসলাম বলেন, আমিও আমার মেয়েকে ভর্তি করতে আপনার জন্য অপেক্ষায় আছি। এ কথা বলার সাথে সাথে জোনাব আলী টিটো তার ওপর ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি শুরু করেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। এ ব্যাপারে নিরাপত্তা কাম নৈশ্য প্রহরী জোনাব আলী টিটোর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

প্রধান শিক্ষক গোলাম মাওলা বলেন, তার আচরণে আমি একেবারে ক্ষুব্ধ। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ