1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

কিশোরগঞ্জে অবৈধ বিড়ি ফ্যাক্টরীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ৮:৪৫ pm

শাহ মোঃ সারওয়ার জাহান,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদরের এক নিভৃত পল্লীতে অবৈধ বিড়ি ফ্যাক্টরীর সন্ধান করেছে স্হানীয় প্রশাসন।
জানাগেছে, কিশোরগঞ্জ সদরের লতিফাবাদ ইউনিয়নের ডাউকিয়া পশ্চিমপাড়া গ্রামে প্রশাসনের চোখকে ফাঁকিদিয়ে রিপন বিড়ি নামে দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলছিল। সরকারের কোটি কোটি টাকার ব্যান্ডরোল ছাপিয়ে কৌশলে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ বিড়ি উৎপাদনকারীদের মধ্যে একটি রিপন বিড়ি। রিপন বিড়ি কোম্পানির মালিক এক সময়ের সুবোধ বিড়ির শ্রমিক মৃত কুতুব উদ্দিনের ছেলে রিপন ( ৩০) নিজ বাড়িতে স্হানীয় শিশু ও নারী শ্রমিকদের দিয়ে দুই বছর যাবৎ কারখানা শুরু করে। কাজের মূল জনবল হিসেবে মোটরসাইকেল ধারী সেলশম্যানরা বিভিন্ন বাজারে বিক্রয় করে আসছিল।পুরাতন বা নকল ব্যান্ডরোল লাগিয়ে বাজারজাত করায় এর সর্বোচ্চ খুচরা মূল্য ১০/- হওয়ায় সেলশ্ রেটও ভাল বলে জানাগেছে।
১১ মার্চ ২০২০ বেলা দুপুর বারটায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ জুলহাস হোসাইন সৌরভ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানার বৈধ কাগজপএ না পাওয়ায় ৩০,০০০ /- এিশহাজার টাকা জরিমানা করেন। এসময় টের পেয়ে রিপন পালিয়ে গেলেও তার ভাই মোঃ বিটন (৩৬) এর নিকট থেকে নগদ জরিমানা আদায় করেন আদালত।
পনের দিনের মধ্যে পূর্নাঙ্গ ও বৈধ কাগজপত্রাদি জমা দেয়ার জন্য একই এলাকার ৩ নং ওয়ার্ড মেম্বার আরিফ আহম্মেদ খানএর জিম্মায় এক সপ্তাহের সময় মন্জুর করলেও বৈধ কাগজ পএাদি না থাকার অপরাধে স্হানীয় ভাবে সিলগালা করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলহাস হোসাইন সৌরভ এ প্রতিনিধিকে জানান।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ