1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুর্গাপুরে ৩ ধর্মের মানুষ উদ্বোধন করলো খালখনন কর্মসূচি ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান সহজ জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো পূণ্যার্থী বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

কিট সংকটে নোবিপ্রবিতে ২ দিন ধরে করোনা পরীক্ষা বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২০ ৫:৫৬ pm

কিট সংকটের কারণে দুই দিন ধরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বন্ধ রয়েছে। সর্বশেষ গত শনিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে ২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর পর কিট শেষ হয়ে যাওয়ায় আর পরীক্ষা হয়নি বিশ্ববিদ্যালয়টিতে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ১১ মে থেকে বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়। ২৪ ঘণ্টায় ১৯৪টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে ল্যাবটিতে।

বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ বলেন, শনিবার আমাদের হাতে ২৪টি কিট ছিল। সেগুলো দিয়ে শেষ দিনের মতো নমুনা পরীক্ষা করা হয়। এরপর পরীক্ষা করার মতো আর কোনো কিট নেই। এ কারণে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। বর্তমানে প্রায় ৪০০ নমুনা পরীক্ষার অপেক্ষায় জমা পড়ে আছে।

ফিরোজ আহমেদ আরও বলেন, রোববার (২৪ মে) তারা কিটের জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দফতরে গিয়েছিলেন। সেখান থেকে প্রয়োজনীয় কিট সরবরাহের বরাদ্দপত্র দেয়া হয়েছে। কিন্তু যেখান থেকে কিট সরবরাহ করা হয় সেখানে গেলে জানানো হয়, কিট শেষ হয়ে গেছে। বিদেশ থেকে আসা কিট বিমানবন্দরে রয়েছে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে কিট এসে পৌঁছালে তারপর দেয়া হবে। তবে সেই কিট আসতে আরও ১/২ দিন সময় লাগতে পারে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ