
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুরে অবস্থিত ঐতিহ্যবাহী স্টুডেন্ট ক্লাব প্রচন্ড হাড় কাঁপানো শীতে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন। শনিবার ২৩ জানুয়ারী সন্ধ্যায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয় । স্টুডেন্ট ক্লাবের উপদেষ্টা সদস্য এ্যাড.রাফিউল ইসলাম খাজার পৃষ্টপোষকতায় ও স্টুডেন্ট ক্লাবের সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য জাকির হোসেন তালুকদার,এ্যাড. রাফিউল ইসলাম খাজার ছেলে আনন্দ,ক্লাবের সভাপতি,একরামুল হক,সহ-সভাপতি শরিফুল ইসলাম,সা: সম্পাদক জয়নাল আবেদীন হিরো,সহ-সম্পাদক দুলাল হোসেন,সাংগঠনিক সম্পাদক হাসানুল হক,ক্যাশিয়ার আলমগীর হোসেন বাদশা,দপ্তর সম্পাদক রববেল আলী,কার্যকরী সদস্য মিজানুর রহমান প্রমুখ।
এসময় শতাধিক হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয় । প্রচন্ড শীতে কম্বল পেয়ে হতদরিদ্ররা বেজায় খুশি হন।উল্লেখ্য যে ক্লাবটি ১৯৮৭ ইং সন থেকে বিভিন্ন সেবা মূলক কাজ করে আসছে।
ভিন্নবার্তা/এমএসআই