1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ ১২ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, একদিনও এদিক-ওদিক হবে না: প্রধান উপদেষ্টা সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প

কাতারে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়াল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০ ১১:৪৫ am

কাতারে শনিবার নতুন করে এক হাজার ৫৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এতে দেশটিতে মোট শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে।

প্রায় ২৭ লাখ লোকের জ্বালানিসমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে লোকসংখ্যার তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে। খবর রয়টার্স ও গালফ নিউজের।

মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্যানুযায়ী, কাতারের বাসিন্দাদের মধ্যে মাত্র প্রায় ৩ লাখ কাতারের নাগরিক আর বাকি অধিকাংশই অভিবাসী শ্রমিক। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মূলত এদের মধ্যেই বেশি ছড়িয়েছে।

এদিকে শনিবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

চীনের উহানে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার দুই মাস পর ২ মার্চ সৌদি আরবে প্রথম একজন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়।

তার পর থেকে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে আড়াই মাসের মধ্যে আধা লাখ ছাড়িয়ে গেল। অন্যদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

রোববার সকাল পর্যন্ত সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ২১ হাজার ৮২৮ জন। মারা গেছেন ৩ লাখ ১৩ হাজার ২২৬ জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ