1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথমেলায় হাজারো ভক্তের আগমন দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

করোনা মুক্ত এক কোটি ৩১ লাখ, শনাক্ত দুই কোটি দুই লাখ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ১১:২৯ am

বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৩১ লাখ ১২ হাজার জন সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার পর্যন্ত শনাক্ত হয়েছেন দুই কোটি দুই লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। করোনায় সাত লাখ ৩৮ হাজার ৭১৫ জন রোগী মারা গেছেন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনা থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৭ লাখ ১৫ হাজার ৯৩৪ জন, ব্রাজিলে ২১ লাখ ৬৩ হাজার ৮১২, ভারতে ১৫ লাখ ৮১ হাজার ৬৪০, রাশিয়ায় ছয় লাখ ৯৬ হাজার ৬৮১, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ১৭ হাজার ২০০, চিলিতে তিন লাখ ৪৭ হাজার ৩৪২ জন।

পেরুতে সুস্থ হয়েছেন তিন লাখ ২৪ হাজার ২০ জন, ইরানে দুই লাখ ৮৬ হাজার ৬৪২, মেক্সিকোতে তিন লাখ ২৭ হাজার ৯৯৩, পাকিস্তানে দুই লাখ ৬০ হাজার ৭৬৪, সৌদি আরবে দুই লাখ ৫৩ হাজার ৪৭৮, তুরস্কে দুই লাখ ২৪ হাজার ৯৭০, ইতালিতে দুই লাখ দুই হাজার ২৪৮ জন।

স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১, জার্মানিতে এক লাখ ৯৮ হাজার ৯০০, কাতারে এক লাখ ৯ হাজার ৯৯৩, কানাডায় এক লাখ ছয় হাজার ৩৫৫, ফ্রান্সে ৮২ হাজার ৮৩৬ এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ২৮৪, এবং বাংলাদেশে এক লাখ ৫০ হাজার ৪৩৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

এ ছাড়া কুয়েতে ৬৪ হাজার ২৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৬ হাজার ৭৬৬, সিঙ্গাপুরে ৪৯ হাজার ৬০৯, সুইজারল্যান্ডে ৩২ হাজার ৪০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৭২৯, অস্ট্রেলিয়ায় ১২ হাজার ১৪৪ ও মালয়েশিয়ায় আট হাজার ৮০৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ