1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় সংক্রমিত হয়ে সুস্থ লাখ ছাড়াল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ৩:৪৫ pm

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সুস্থ হওয়ার সংখ্যা লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন। আর দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৭ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ মঙ্গলবার এমন তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৪২৪ জন। আর ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।নতুন করে মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ১০ জন নারী।

গতকাল সোমবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৯৯ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৯ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৩ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি নমুনা।

দেশে ৭৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন, রোগ থেকে দূরে থাকুন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ