1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

করোনায় যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতার মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১ ১১:১৩ am

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সাহা। শুক্রবার (১ জানুয়ারি) দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের নর্থ সাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, করোনা সংক্রমণের পর থেকে দীর্ঘদিন হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন রমেশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার দুই মেয়ে এবং স্ত্রীও করোনায় আক্রান্ত। তারা বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন।

রমেশ চন্দ্র সাহার গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়। তিনি দীর্ঘদিন ধরে জর্জিয়ায় বসবাস করে আসছিলেন। তিনি জর্জিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জর্জিয়া আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি জর্জিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সহ-সভাপতি, জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, জর্জিয়া যুব ও আওয়ামী লীগ, জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতি, প্রোগ্রেসিভ ফোরামের পক্ষ থেকে তার বিদেহী আত্মার সৎগতি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ