1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

করোনায় মারা গেলেন স্কয়ার হাসপাতাল পরিচালক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০ ৮:০৮ pm

স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালটেন্ট ডা. মির্জা নাজিম উদ্দিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

রোববার বিকাল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ।

বিএমএর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় আজ মারা গেলেন।

মির্জা নাজিমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ। ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মির্জা নাজিম বিএমএর আজীবন সদস্য ছিলেন।

গত ৪ জুন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস-এফডিএসআর সারা দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১৮ জন চিকিৎসকের মারা যাওয়ার তথ্য জানিয়েছিল। এরপর আরও দুজনের মৃত্যু হয়। এছাড়াও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এফডিএসআর।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ