1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি

করোনায় মারা গেলেন সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২০ ৭:১৩ pm

করোনাভাইর সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নূর হাসান হুসেইন মারা গেছেন। তার পরিবারের বরাতে বিবিসির বুধবারের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, সম্প্রতি করোনাভাইরাস পজিটিভ হিসেবে নূর হাসান হুসেইনকে শনাক্ত করা হয়। তারপর থেকে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়েছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমালিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর। ২০০৭ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নূর হাসান দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার জন্ম দেশটির রাজধানী মোগাদিসুতে।

সোমালিয়ায় এখন পর্যন্ত ৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এছাড়া বাকি চারজনের চিকিৎসা চলছে।

এদিকে বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৮ লাখ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে ৪৩ হাজার ৫২২ জন মারা গেছেন। তবে সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ৮৫ হাজার কোভিড-১৯ রোগী।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ