1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম নেত্রকোনায় উন্নত জাতের মরিচ চাষে মাঠ দিবস, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার আমাদের দলের কাজ হচ্ছে মানুষের উপকার করা: তারেক রহমান সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতির কারণে আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ২১ লাখ ৬৬ হাজার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১ ৯:০৯ am

বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ এবং ইউরোপসহ কয়েকটি দেশে মিলেছে করোনার নতুন ধরন। এটি আগের ভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৮ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ লাখ ৬৬ হাজার।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৮ লাখ ২২ হাজার ৪০১ জন এবং মৃত্যু হয়েছে ২১ লাখ ৬৬ হাজার ৯৫০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৪৯৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৬০ লাখ ১১ হাজার ২২২ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৩৫ হাজার ৪৫২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ছয় লাখ ৯০ হাজার ২৭৯ জন এবং মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৭৫১ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৯ লাখ ৩৬ হাজার ৫৯০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ১৮ হাজার ৯১৮ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ৫৬ হাজার ৯৩১ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭০ হাজার ৪৮২ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসেবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ লাখ ৮৯ হাজার ৭৪৬ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৬২ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ