1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে দুদকে তলব যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ‘ঋণখেলাপী-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামবো’ ২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে দক্ষিণ আফ্রিকার ৩ দেশে ভয়াবহ বন্যা, নিহত শতাধিক ছেলের সঙ্গে মজার মুহূর্তে পরীমণি, ভাইরাল ভিডিও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল রৌমারীতে শীতের দাপটে ইরি-বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি, চারা সংকটের শঙ্কা অর্থপাচার রোধে পেশাদারদের ভূমিকা জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

করোনায় বিদেশে মারা গেছেন ৬৪৭ জন বাংলাদেশি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২০ ১০:৩৭ pm

করোনাভাইরাসের সংক্রমণে গত গত ৪৮ ঘণ্টায় কানাডায় আরও দুই বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। যার মধ্যে ৮ জনই মারা গেছেন টরন্টোতে। আজ শনিবার প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।

কানাডা ছাড়া বিশ্বের অন্য কোনো দেশে গত ৪৮ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৭ দেশে ৬৪৭ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২৫৭ জন, যুক্তরাজ্যে ২০০ জন, সৌদি আরবে ৮৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪৫ জন, কুয়েতে ১৭ জন, ইতালিতে ৯ জন, কানাডায় ৯ জন, ফ্রান্স ৫ জন, স্পেনে ৫ জন, কাতারে ৪ জন, সুইডেনে ২ জন, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

বিদেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। গতকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গেছে। তাঁদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ১৪ হাজারের মতো। সিঙ্গাপুরের সৌদি আরবে সাত হাজার এবং কাতারে তিন হাজার বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ