1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বায়ত্তশাসন লাভ করেছে সুপ্রিম কোর্ট, গঠন হচ্ছে বাণিজ্যিক আদালত : প্রধান বিচারপতি জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ৩:৩১ pm

ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লোকমান হোসেন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

২০১৭ সালের ২৩ জুন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেন লোকমান। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ৭৭ বছর বয়সী এই নেতা জেলা রেড ক্রিসেন্ড সোসাইটির সভাপতি ছিলেন। তার স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রয়েছে।

লোকমান হোসেনের একান্ত সহকারী সচিব রেজাউল কমির মিঠু জানান, গত ২২জুন তিনি অসুস্থ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ জুন পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। বৃহস্পতিবার তার শ্বাসকষ্ট দেখা দিলে ভেনটিলেটরের আওতায় নেয়া হয়। কিন্তু সেখানে তিনি মারা যান।

তার মৃত্যুতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি শোক প্রকাশ করেছেন। তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ