1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার বিশ্বকাপে ১২ গ্রুপে ৪৮ দল: একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ঢাকায় সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি, সারাদিন থাকবে শুষ্ক আবহাওয়া মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬ খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স চিড়িয়াখানায় খাঁচার বাইরে সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের লালমোহনে ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসি সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা

করোনায় জাতীয় পার্টি নেতা খালেদ আখতারের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০ ১:০৪ pm

জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার সকাল ৬টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাতীয় পার্টির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এমএ রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেজর খালেদ আখতার মাসখানেক আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ২২ জুন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়া অবস্থায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন খালেদ। ১৯৮৬ সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।

এরশাদের ফুপাতো ভাই সাফায়েত হোসেনের ছেলে খালেদ প্রথমে দলীয় চেয়ারম্যানের একান্ত সচিব ছিলেন। পরে দলের কোষাধ্যক্ষ ও আরও পরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হন। এরশাদের মৃত্যুর পরে দলের সর্বশেষ কাউন্সিলে তাকে প্রেসিডিয়াম সদস্য থেকে বাদ দেয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ