1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ ১২ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, একদিনও এদিক-ওদিক হবে না: প্রধান উপদেষ্টা সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প

করোনায় আক্রান্ত সাবেক এমপি বদি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০ ১০:৪২ pm

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়েছে।

বদি করোনা আক্রান্ত হলেও তার স্ত্রী শাহিন আকাতার এমপির শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল ও বদির বোন শামসুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

এর আগে বুধবার তিনি কক্সবাজারে একটি প্রাইভেট ক্লিনিকে (ইউনিয়ন হাসপাতাল) ভর্তি ছিলেন। বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার তার পজিটিভ রিপোর্ট আসে।

কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান সাবেক সংসদ সদস্য বদির করোনা পজিটিভ হওয়ার বিষয়টি তিনিও শুনেছেন তবে (রাত সাড়ে ৮টা পর্যন্ত) অফিসিয়ালি রিপোর্ট হাতে পাননি।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে সাবেক সাংসদ বদি ও তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার গত কয়েকদিন ধরে কক্সবাজারের নিজের বাসায় অবস্থান করছিলেন। সেখানে প্রায় সপ্তাহখানেক ধরেই বদির জ্বর দেখা যাচ্ছিল। তবে অন্য কোন উপসর্গ ছিল না। এছাড়া তিনি উচ্চ ডায়াবেটিসে ভুগছেন বলে জানান।

এর আগে বদির স্ত্রী শাহিন আক্তার এমপির করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় নেগেটিভ আসে তবে তার শরীরে টাইফয়েড ধরা পড়ে বলে জানা গেছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ