1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বায়ত্তশাসন লাভ করেছে সুপ্রিম কোর্ট, গঠন হচ্ছে বাণিজ্যিক আদালত : প্রধান বিচারপতি জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

করোনায় আক্রান্ত পপি, বেড়েছে শ্বাসকষ্ট 

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ৭:২৪ pm

ঘরে থেকেও করোনা থেকে রেহাই পেলেন না নায়িকা পপি। করোনার লক্ষণ দেখা দিলে গত সপ্তাহে তিনি নমুনা পরীক্ষা করান। সম্প্রতি ফলাফল আসে তিনি কোভিড-১৯ পজিটিভ। এরপর থেকে খুলনার নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি। খুলনা থেকে তিনি নিজেই খবরটি জানিয়েছেন।

পপি বলেন, ‘বেশ কিছুদিন হলো তাঁর জ্বর ছিল, সঙ্গে কাশি। মাঝে জ্বর কমেও গিয়েছিল। কিন্তু শরীর ভালো লাগছিল না। একসময় শ্বাসকষ্ট অনুভূত হচ্ছিল। পরে পরিবারের লোকেরা করোনার জন্য নমুনা পরীক্ষা করাতে পরামর্শ দেন। গত বুধবার সেই ফল হাতে পেয়েছেন তিনি।’

এখন কেমন লাগছে? জানতে চাইলে পপি বলেন, ‘শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে। জ্বর ও কাশি দুটোই আছে। শরীর খুব দুর্বল। বাসায় আলাদা থেকে পারিবারিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এর আগে পপিদের বাসার কেউ করোনায় আক্রান্ত হননি। তিনি কীভাবে আক্রান্ত হলেন? পপি বলেন, ‘করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর থেকে বেশ সতর্কতার সঙ্গে চলাফেরা করছিলাম। তবে কিছুদিন ধরে রাতের বেলা শহরের বিভিন্ন জায়গায় ছিন্নমূল অসহায় মানুষের জন্য খাবার বিতরণ করেছি। এর বাইরে কোথাও বের হইনি। কীভাবে কী হলো, বলতে পারছি না।’

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ঢাকা থেকে খুলনায় পৈতৃক বাড়িতে চলে যান পপি। প্রায় তিন মাস ধরে সেখানেই অবস্থান করছেন তিনি। প্রথম দিকে পরিবারের সহযোগিতায় পপি নিজেই শহরের বিভিন্ন জায়গায় স্বল্প আয়ের মানুষকে সহায়তা দিয়েছেন। প্রায় দেড় মাস ধরে এই সহযোগিতার কাজ অব্যাহত রাখেন তিনি। পরে করোনোর প্রকোপ বেড়ে গেলে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেন তিনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ