1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী ফিটনেসবিহীন যান ও দূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ইলিশের বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে ঝুঁকিতে পোলট্রি খাত স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী চায় ইসি উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাংলাদেশের কাশিমপুর মহিলা কারাগারের ৩ তত্ত্বাবধায়ক ও ৪ কারারক্ষী বরখাস্ত

করোনার মধ্যেও সংসদীয় কমিটির বৈঠক আহ্বান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২০ ৩:২৩ pm

দেশে মহামারি র প্রাদুর্ভাবের মধ্যেই সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। তাও আবার সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে। আর প্রায় দেড় মাস পর শুরু হচ্ছে সংসদীয় কমিটির বৈঠক। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কোনো সময় এতদিন টানা বন্ধ থাকেনি সংসদীয় কমিটির বৈঠক।

রোববার (১৭ মে) বেলা ৩টায় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হবে। এটি কমিটির ১২তম বৈঠক। এর আগে সর্বশেষ হয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক। ২৪ মার্চ এটি অনুষ্ঠিত হয়েছিল। এরপর আর কোনো সংসদীয় কমিটির বৈঠক হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকের আলোচ্যসূচি হলো : (ক) ১১তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ; (খ) ১১তম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি; (গ) কারোনা মহামারিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় যে সকল সেবা প্রদান করছে তা নিয়ে আলোচনা, (ঘ) করোনাকালে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কোন কোন দেশকে কী কী সাহায্য করেছে বা কী সাহায্য পেয়েছে তা নিয়ে আলোচনা; (ঙ) বাংলাদেশি দু’টি মিশনে নতুন নিয়োগপ্রাপ্ত দুইজন রাষ্ট্রদূতের কর্মপরিকল্পনা উপস্থাপন ও (চ) বিবিধ।

এই কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, স্বাস্থ্যবিধি মেনেই এই বৈঠক হবে। আর স্বল্প পরিসরে হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ