
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, ইউনিয়ন পরিষদ তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের শক্তিশালী মাধ্যম। মহামারি করোনাভাইরাসের মধ্যেও সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহের ফুলপুর উপজেলাধীন বাউলা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সর্বত্র সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, বাউলা ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্মিত ভবন পরিষদের চেয়ারম্যান, সদস্যবর্গ এবং সংশ্লিষ্ট সকালের উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করবে। তাতে কাজের গতি এবং মান দুটোই বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।