1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, মামলা ২৫ ভরিতে সোনার গহনার দাম বাড়লো ২২১৬ টাকা সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

করোনার মধ্যেই অতীতের সব রেকর্ড ভেঙে দিল রিজার্ভ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ৫:৪৪ pm

মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ আরেকটি নতুন মাইলফলক অতিক্রম করেছে। মঙ্গলবার রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় তিন হাজার ৯০০ কোটি টাকা) ছাড়িয়েছে। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

মঙ্গলবারের কর্মদিবসের শুরুতেই রিজার্ভের পরিমাণ ছিল ৩৯.৪০ বিলিয়ন ডলার। প্রতি মাসে চার বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে এই রিজার্ভ দিয়ে প্রায় ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রফতানি আয় বাড়ার পাশাপাশি জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ৩০ কোটি ডলার যোগ হওয়ায় রিজার্ভ এই নতুন মাইলফলকে পৌঁছায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, প্রবাসীরা চলতি আগস্ট মাসের ২৭ দিনে ১৭২ কোটি ৫৮ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। যা গেল বছরের পুরো আগস্ট মাসে এসেছিল ১৪৪ কোটি ৪৭ লাখ ডলার।

প্রবাসীরা গত জুলাইয়ে ২৬০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন দেশে। বাংলাদেশের ইতিহাসে এর আগে এক মাসে এত রেমিটেন্স কখনো আসেনি। এর আগে এক মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল গত জুনে। ওই মাসে ১৮৩ কোটি ৩০ লাখ ডলার রেমিটেন্স এসেছিল।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ