1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি

করোনার টিকা নেওয়ার পর মারা গেলেন মার্কিন চিকিৎসক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ ১২:০৪ pm

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের করোনাভাইরাসের টিকা নেওয়ার ১৬ দিন পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের ৫৬ বছর বয়সী এক চিকিৎসক মারা গেছেন।

গ্রেগোরি মাইকেল নামে ওই চিকিৎসক সুস্থ ছিলেন। গত ১৮ ডিসেম্বর তিনি ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন।

তিন দিন পর তার হাত ও পায়ে ছোট ছোট দাগ দেখা যায়। এ অবস্থায় তিনি মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে ভর্তি হন। এ সেন্টারে তিনি গত ১৫ বছর ধরে কাজ করে আসছিলেন।

মাইকেলের স্ত্রী হিদি নিকেলম্যান জানান, মেডিকেল সেন্টারে ভর্তির পর তার ব্লাড কাউন্ট স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক নিচে নেমে যায়।

এর পর তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা দুই সপ্তাহ ধরে মাইকেলের রক্তের প্লাটিলেট বাড়ানোর চেষ্টা করেন; কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

মাইকেলের চিকিৎসার জন্য আমেরিকার সব বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হয়ে পড়েন; কিন্তু কোনো প্রচেষ্টায় সফল হয়নি এবং মাইকেলের রক্তের প্লাটিলেট বাড়েনি।

তার স্ত্রী জানান, মাইকেল খুবই সচেতন ও এনার্জেটিক ছিলেন। তার মৃত্যুর আগে একটি অপারেশন করার প্রয়োজন ছিল; কিন্তু তার কয়েক দিন আগেই তিনি স্ট্রোক করেন এবং মারা যান।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ