1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী ফিটনেসবিহীন যান ও দূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ইলিশের বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে ঝুঁকিতে পোলট্রি খাত স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী চায় ইসি উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাংলাদেশের কাশিমপুর মহিলা কারাগারের ৩ তত্ত্বাবধায়ক ও ৪ কারারক্ষী বরখাস্ত

কক্সবাজার সদর থানার ওসি ক্লোজড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ১০:৪২ pm

কক্সবাজার সদরের খরুলিয়ায় গণধোলাইয়ের শিকার হয়ে এক ইয়াবা ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবিরকে ক্লোজ করে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সদর উপজেলার খরুলিয়া বাংলাবাজারের পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে নবী হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। প্রতিবারের মতো সোমবার দুপুরে ইয়াবা বিক্রির সময় তাকে জনতা ধরে বেধড়ক গণধোলাই দেয়। পরে ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় এবং পুলিশের হাতে তাকে সোপর্দ করেন। পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়। এক পর্যায়ে ওই দিন বিকালে তার শারীরিক অবস্থা ভালো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে পুলিশের হাতে তুলে দেন বলে সূত্রটি জানায়।

এদিকে মঙ্গলবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে মারা যায় ইয়াবা ব্যবসায়ী নবী হোসেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, সোমবার খরুলিয়া বাজার এলাকায় দিনেদুপুরে ইয়াবা বিক্রি করার সময় নবী হোসেনকে নগদ টাকা ও ইয়াবাসহ আটক করে জনতা গণধোলাই দিয়ে সদর মডেল থানা পুলিশে সোপর্দ করে। পরে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, সোমবার দুপুরে জানতে পারি এলাকার এক মাদক ব্যবসায়ীকে আটক করে রাখেন স্থানীয় জনতা। পরে আমি এসে পুলিশে খবর দেই। এ সময় ওই মাদক ব্যবসায়ী ধারালো অস্ত্র দিয়ে আমাকেসহ স্থানীয় উপস্থিত লোকজনকে আঘাত করার চেষ্টা করে পালিয়ে যায়। তখন তার ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় টমটম চালক সাহাব উদ্দিন আহত হন। পরে তাকে ধাওয়া করে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশের সূত্র জানায়, গণধোলাইয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। সম্ভবত ওই কারণেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

কক্সবাজার সদর মডেল থানার (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম যুগান্তরকে বলেন, ইয়াবা ব্যবসায়ী নবী হোসেনকে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক নবী হোসেনকে সুস্থ দাবী করে রিলিজ করে দেন। পুনরায় আবার অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে মারা যায়। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মো. শাহাজান কবিরকে ক্লোজড করে সিলেট বিভাগে সংযুক্ত করা হয়েছে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ