1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বায়ত্তশাসন লাভ করেছে সুপ্রিম কোর্ট, গঠন হচ্ছে বাণিজ্যিক আদালত : প্রধান বিচারপতি জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

‘ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশের সঙ্গে শত্রুতা করছে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০ ৯:১৯ pm

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত অ্যান্টিবডি কিটের নিবন্ধনে অনুমতি না দিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশের সঙ্গে শত্রুতা করছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর আগে বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মিন্টু ডা. চৌধুরীর সঙ্গে সাক্ষাত করেন। এরপর গণমাধ্যমে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে পাঠান মিন্টু।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ঔষধ প্রশাসন গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের নিবন্ধন করার অনুমতি না দিয়ে জনগণের অধিকারের প্রতি অন্যায় ও দেশের প্রতি শত্রুতা করছে।’ এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি।

এদিকে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে জ্বর আছে। কথা বলেন আস্তে আস্তে। নিয়মিত এন্টিবায়োটিক দিতে হচ্ছে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন, শরীর দুর্বল। এখন কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হয় না। তার শরীরে করোনাভাইরাস ইনফেকশন নাই। তবে নতুন ব্যাকটেরিয়া পাওয়া গেছে এবং তার ইনফেকশনও আছে। তাকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিনি মানসিকভাবে বেশ উজ্জীবিত। গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরী অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ