1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

ওবায়দুল কাদেরসহ সাবেক ১৩ সচিবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ২:২৬ pm

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে আসামিদের দেশত্যাগ ঠেকানো প্রয়োজন বলে আদালত মনে করেন। সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন—সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব কামাল উদ্দীন আহমদ, সাবেক বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুল জলিল, পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. জাফর আহমেদ খান, সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএএজি) এবং সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ মুসলিম চৌধুরী, সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোফাজ্জেল হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আবু হেনা মো. রহমাতুল মুনিম।

দুদকের পক্ষে সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে আবেদনটি করেন। আবেদনে বলা হয়, আসামিরা সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা দেশত্যাগ করলে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।

এর আগে গত ১১ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্দেশ্যে অধিগ্রহণ করা প্রায় ৪০ একর জমি পরবর্তীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীদের জন্য ৯৯ বছরের লিজে আবাসন নির্মাণে ব্যবহার করা হয়।

নথিতে বলা হয়, ভূমি অধিগ্রহণ আইন-২০১৭ অনুযায়ী ভূমি মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়া এই জমি ব্যবহার করা হয়েছে, যা আইন পরিপন্থী। একই সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন-২০১৬ অনুযায়ী কেবল অস্থায়ী ইজারা দেওয়ার বিধান থাকলেও বোর্ড সভার মাধ্যমে দীর্ঘমেয়াদি লিজ নীতিমালা অনুমোদন করা হয়।

দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, এ নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সরকারি গেজেট প্রকাশের বাধ্যবাধকতাও মানা হয়নি। পরস্পরের যোগসাজশে আইনবহির্ভূতভাবে এসব সিদ্ধান্ত গ্রহণ করে আসামিরা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ