1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে দুদকে তলব যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ‘ঋণখেলাপী-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামবো’ ২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে দক্ষিণ আফ্রিকার ৩ দেশে ভয়াবহ বন্যা, নিহত শতাধিক ছেলের সঙ্গে মজার মুহূর্তে পরীমণি, ভাইরাল ভিডিও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল রৌমারীতে শীতের দাপটে ইরি-বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি, চারা সংকটের শঙ্কা অর্থপাচার রোধে পেশাদারদের ভূমিকা জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব প্রশ্নে আপসহীন বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ১২:০৫ pm

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) অন্তর্ভুক্ত দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) ২২তম বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অবস্থান তুলে ধরেন।

সোমালিয়ার একটি অঞ্চলে ইসরায়েলের স্বীকৃতি প্রদান এবং এর ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করতে ওআইসি এই জরুরি অধিবেশন আয়োজন করে। পাশাপাশি বিষয়টির আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আলোচনায় উঠে আসে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে ওআইসির সম্মিলিত অঙ্গীকারের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণভাবে একমত।

তিনি ইসরায়েলের এ ধরনের স্বীকৃতিকে স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান ও নিন্দা জানানোর জন্য ওআইসির প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অটল সমর্থন পুনর্ব্যক্ত করার ওপর জোর দেন।

তৌহিদ হোসেন আরও বলেন, ওআইসি সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব কোনো অবস্থাতেই আপসযোগ্য নয়। অবৈধ আলোচনা কিংবা একতরফা উদ্যোগ গ্রহণযোগ্য হতে পারে না। ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন এবং বহুপাক্ষিক সহযোগিতাই সব সময় চাপের রাজনীতি ও একতরফা সিদ্ধান্তের ঊর্ধ্বে থাকবে।

এর আগে একই দিন সকালে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর বিপুলসংখ্যক প্রতিনিধির অংশগ্রহণে সিএফএমের বিশেষ অধিবেশন উপলক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ফিলিস্তিনি জনগণের প্রতি ওআইসির অব্যাহত সংহতির বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ