1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার থামুন, সরকারকে গয়েশ্বর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ৬:৫২ pm

সদরঘাট-কেরাণীগঞ্জ পারাপারে ১০০ বছরের অধিক পুরনো গুদারাঘাট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বন্ধ করার তীব্র ও নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, সদরঘাট-কেরাণীগঞ্জ গুদারাঘাট বন্ধের ফলে নৌকা বেয়ে জীবিকা নির্বাহ করা মানুষগুলো বেকার হয়ে তাদের পরিবার-পরিজন নিয়ে পথে বসে যাবেন। বহু গার্মেন্সকর্মী নিম্ন আয়ের মানুষ এই নৌকায় পারাপার করেন। কেরানীগঞ্জের ব্যবসায়ীরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। একে তো কোভিড-১৯ এর প্রভাবে মানুষ চরমভাবে আর্থিক অনটনের মধ্যে বাস করছে। তার মধ্যে সদরঘাট-কেরাণীগঞ্জ গুদাঘাট বন্ধ করার সিদ্ধান্ত কেরানীগঞ্জবাসীর জন্য মরার উপর খাড়ার ঘা।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নানা ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে ক্ষমতায় বসে আছে বর্তমান শেখ হাসিনা সরকার। এই সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে, আইনের শাসন দলীয় শাসনে পরিনত করেছে। এই আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দুর্নীতিকেই মূল রাজনীতি হিসেব বেছে নিয়েছে। তাই তারা জনগণের বাঁচা-মরা, সুবিধা-অসুবিধার দিকে না তাকিয়ে নিজের স্বার্থের দিকেই বেশি নজর দিচ্ছে।

তিনি বলেন, সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, এবার থামুন। কেরানীগঞ্জবাসীর সুবিধা-অসুবিধার কথা ভাবুন, নিম্ন আয়ের মানুষের কথা ভাবুন। কোভিড-১৯ এ বিপর্যস্তু মানুষেরগুলোর দিকে তাকিয়ে অবিলম্বে সদরঘাট-কেরানীগঞ্জ গুদারাঘাট খুলে দিন। জনগণের কাতারে আসুন।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ