1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

এবার চিড়িয়াখানার বাঘ-সিংহ ফেসবুক লাইভে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ৭:৩১ pm

ভারতে এবার পশু-পাখিরাও ফেসবুক লাইভে আসবে! তা-ও আবার দিনে দুবার। রবিবার এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রথম লাইভ হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। তার পর ফের লাইভ হবে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। খবর আনন্দবাজারের।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে ভারতের আলিপুর চিড়িয়াখানা বন্ধ। বন্ধ দার্জিলিং চিড়িয়াখানাও। একারণে সেখানে গিয়ে জীবজন্তু দেখার উপায় নেই। তাই দর্শকদের কথা মাথায় রেখে এবার ফেসবুক লাইভের মাধ্যমে পশু-পাখিদের নিত্যদিনের কর্মকাণ্ড তুলে ধরবেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঘরে বসেই বাঘ-সিংহের গর্জন, পাখির কলতান শুনতে পাবেন দর্শকেরা। হাতি-গন্ডার-জিরাফ দেখা যাবে ফেসবুক লাইভে।

ফেসবুক লাইভে হরিণ, মেছো বিড়াল থেকে কুমির ছানার পাশাপাশি দেখা যাবে অ্যানাকোন্ডা সাপও।
বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লকডাউনের সময় চিড়িয়াখানা বন্ধ রয়েছে। পশুপাখিদের দেখার সুযোগ পাচ্ছেন না অনেকে। শিশু থেকে বয়স্ক-অনেকেরই আক্ষেপ তা নিয়ে। তাই সেই আক্ষেপ মেটাতে এবার ফেসবুক লাইভ হবে প্রতি দিন। জীবজন্তুরা কী করছে, ঘরে বসেই দেখার সুযোগ পাবেন দর্শকেরা।’

শুধু আলিপুর চিড়িয়াখানাতেই নয়, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক থেকেও ফেসবুক লাইভ হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ