1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার করোনায় আক্রান্ত সৌমিত্র কন্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১ ১১:০০ am

করোনায় আক্রান্ত হলেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু। তবে হাসপাতালে ভর্তি হতে হয়নি তাকে। বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন সৌমিত্র-কন্যা। ফলে শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে তার। দুর্বলতাও রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত বাড়িতে থেকেই ওষুধ খাচ্ছেন।

এর আগে গত বছর ৬ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পৌলমীর বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়। ৪০ দিনেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন কিংবদন্তি অভিনেতা।
পরে প্লাজমা থেরাপির পর তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই ফের তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। অবশেষে ১৫ নভেম্বর বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ