1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
করোনা

এবার আক্রান্ত ফরাসি ফুটবল তারকা পল পগবা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ৯:৩৬ pm

ফরাসি ফুটবল তারকা পল পগবা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বৃহস্পতিবার জানান, বুধবার পগবার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। পরদিন সকালে প্রাপ্ত রিপোর্টে পজিটিভ এসেছে।

করোনা পজিটিভ হওয়ার কারণে স্বাভাবিকভাবেই উয়েফা নেশন্স লিগের জন্য ফ্রান্স জাতীয় দল থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। ২৭ বছর বয়সী পগবাকে এখন ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকতে হবে।

পগবার জায়গায় দলে ডাক পেয়েছেন রেন এর ১৭ বছর বয়সী মিডফিল্ডার এদোয়ার্দো কামাভিঙ্গা। আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনের মাঠে এবং এর তিন দিন পর নিজেদের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ