1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদযাত্রায় গণপরিবহণ সংকট, ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলেই ব্যবস্থা নেবে পুলিশ : আইজিপি সদরঘাটে নিরাপত্তা জোরদার, যাত্রীদের তল্লাশিতে কোস্ট গার্ড মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে যমুনা সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: শেখ রবিউল আলম ঈদ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

একসাথে বাসের চাকায় পিষ্ট ২ ভাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ১১:৩০ pm

যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ কলোনি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল (২০) ও বেনাপোল পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন (২৩)। তারা একে-অপরের খালাত ভাই। তারা উভয়ই ওয়াইফাই ক্যাবল অপারেটর হিসেবে কাজ করতেন এবং ছোট থেকেই কাজির বেড় গ্রামের নানা গোলাম নবীর বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিপুল ও মুরাদ ওয়াইফাই ক্যাবলের কাজ শেষে ভাড়ায় মোটরসাইকেলযোগে ঝিকরগাছা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নাভারণ কলোনি মোড় নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় পড়ে গেলে ওই বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নাভারণ হাইওয়ে থানার এসআই টিটো দেবনাথ জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ