
সৌদি আরবে হঠাৎ করেই প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ৪ হাজার ২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪১ জনের প্রাণহানি ঘটেছে।
মঙ্গলবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
সেখানে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাজধানী রিয়াদে। সেখানে একদিনে নতুন করে আরও ১ হাজার ৬২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরপর আছে বন্দর নগরী জেদ্দার অবস্থান। সেখানে ৪৭৭ জন আক্রান্ত হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা মক্কা মুকাররমায় নতুন করে ২২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলছে, গত একদিনে হুফোফে ২০০ জন, দাম্মামে ১৯২ জন, আল খোবারে ১৩২ জন, আল ক্বাতিপে ১১৬ জন, মদিনা মুনাওয়ারায় ১০০ জন নতুন করে আক্রান্ত হয়েছে।
এছাড়া খামিস মুশাইতে ৯৫ জন, আল মুবারাজে ৮০, আবহায় ৭৭ জন, আল খারিজে ৭১ জন, তায়েপে ৬৫ জন, বুরাইদায় ৫৬ জন, আল জুবাইলে ৫৬ জন, আল দিরিয়াহ ৫৪ জন, সাফওয়া ৫০ জন, ওয়াদি আল দাওয়াসির ৩১ জন, নাজরান ২৪ জন, ইয়ানবু ২২ জন, হাইল ২২ জন, আল মাজাহামিয়া ২২ জন, বিশা ১৮ জন, আল রাস ১৭ জন, আনিজা ১৭ জন, হুরামালা ১৭ জন, আল দায়ের ১৫ জন, আদ্ দরব ১৫ জন, জিজান ১৪ জন, হুতা বনি তামিম ১৪ জন, মাহাইল আসির ১৩ জন, শরুরা ১২ জন, আল মাজামা ১২ জন, আল ক্বোয়াইয়া ১২ জন ও নারিয়ায় ১১ জন আক্রান্ত হয়েছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, সৌদি আরবে সব মিলিয়ে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩১৫ জন। এতে মোট প্রাণ হারিয়েছে ১ হাজার ৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৮৯ হাজার ৫৪০ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ৪৫ হাজার ৭২৩ জন। তাদের মধ্যে ১ হাজার ৯১০ জনের অবস্থা আশঙ্কাজনক।