1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী আনন্দ শোভাযাত্রা,কাবাডি,নাচে,গানে সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বিসিক উদ্যোক্তাদের জন্য ২০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করছি : শিল্পমন্ত্রী দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫ ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে : মির্জা ফখরুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১২:৪৮ pm

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর, আবারো নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে।’ রবিবার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, ‘কয়েকজন ব্যক্তি, একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাবে, আর জনগণ তা বিশ্বাস করবে? জনগণ বিশ্বাস করছে না।

শহুরে কতিপয় মানুষই দেশের জনগণ নয়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির সংস্কার নিয়ে কিছু দল কথা বলছে। সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না।

নিত্যনতুন এমন সব প্রস্তাব আসছে, যা জনগণের স্বার্থে হলে, জনগণ স্বাগত জানাবে। কিন্তু, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বড় কোনো পরিবর্তন তাদেরকে সম্পৃক্ত না করে গ্রহণ করা উচিত হবে না। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ