1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এই বয়সে তো এরকম হবেই: ছেলের প্রেম প্রসঙ্গে শ্রাবন্তী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১ ৪:৩১ pm

স্বামী রোশন সিং-এর সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিয়ে ভাঙার খবরে গত কয়েক মাস ধরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। নানা কটূক্তি শুনতে হচ্ছে কলকাতার নামি অভিনেত্রীকে। তবে সেই সব নিয়ে মাথা ঘামাতে নারাজ তিনি।

নতুন বছরের শুরুতেই নিজের প্রেম সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ঝিনুক।

শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান ঝিনুক। দেখতে দেখতে ছেলে বড় হয়ে গেছে। নিজের পছন্দের সঙ্গিনীও খুঁজে নিয়েছে। অভিমন্যুর প্রেমিকার নাম দামিনী ঘোষ, পেশায় মডেল।

এই নিয়ে প্রথমবার মুখ খুললেন শ্রাবন্তী। দামিনী-অভিমন্যুর বন্ধুত্বের কথা তিনি আগে থেকেই জানেন। সঙ্গে যোগ করেন, “এই বয়সে তো এরকম হবেই।”

জানান, সোশ্যাল মিডিয়ার মিম-ট্রোল এই নিয়ে মা-ছেলে দুজনেই ভাবেন না। শ্রাবন্তী অকপটে বলে দিলেন, “ঝিনুক তো বলে, মানুষের নোংরা মানসিকতা তাই আমাদের বাজে কথা শুনতে হয়। আর দিনের শেষে আমি তো শ্রাবন্তীর ছেলে।”

অভিমন্যু-দামিনীর সম্পর্কের বয়স তিন বছর। ২০১৭ সাল থেকেই প্রেম সম্পর্কে আবদ্ধ তারা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ