1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি

উহানে কোয়ারেন্টিন শেষে হোটেল ছাড়লেন ডব্লিউএইচওর তদন্তকারী দল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১ ৬:২৯ pm

নভেল করোনাভাইরাসের উৎস নিয়ে চীনের উহানে তদন্ত করতে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলের সদস্যরা ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে মাঠ পর্যায়ে কাজ শুরু করতে যাচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের উহানে পৌঁছানোর দুই সপ্তাহ পর আজ বৃহস্পতিবার কোয়ারেন্টিন হোটেল ছাড়েন তাঁরা। স্থানীয় সময় বিকেল ৩টায় ডব্লিউএইচও বিশেষজ্ঞ দলের সদস্যরা হোটেল ছাড়েন। এ সময় তাঁরা সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানেই ২০১৯ সালের শেষ দিকে প্রাণঘাতী এ ভাইরাসের আবির্ভাবের কথা প্রথম জানা যায়। তদন্তকারী দলের সদস্যদের প্রবেশাধিকার নিয়ে উদ্বেগ ও চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কথার লড়াইয়ের কারণে ডব্লিউএইচওর নেতৃত্বাধীন এ দলের কাজ শুরু করতে এমনিতেই বেশ খানিকটা দেরি হয়ে গেছে।

ওয়াশিংটন অনেকদিন ধরেই বেইজিংয়ের বিরুদ্ধে করোনাভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবের তীব্রতা লুকিয়ে রাখার অভিযোগ করে যাচ্ছে। চীনা বিশেষজ্ঞদের হাতেই প্রথম দফার গবেষণা হতে হবে, তদন্তকারী দলের সফরের ক্ষেত্রে চীনের এমন শর্ত নিয়েও আপত্তি আছে তাদের।

‘আমার জিম ও অফিস, যেখানে আমি দুই সপ্তাহ ধরে আছি, তাকে বিদায় জানাতে খানিকটা কষ্টই হচ্ছে। ডব্লিউএইচও মিশনের দল ও চীনা কর্মকর্তাদের নিয়ে পরবর্তী পর্যায়ের কাজ শুরু হচ্ছে,’ নিজের হোটেল কক্ষের ডেস্ক ও ব্যায়ামের সরঞ্জামের ছবি দিয়ে টুইটারে এমনটাই লিখেছেন তদন্তকারী দলের সদস্য পিটার দাসজাক।

কোয়ারেন্টিনে থাকার সময় তদন্তকারী দলটির সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করেছেন। দলটির নেতৃত্বে আছেন ‘এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে যেতে সক্ষম’ এমন রোগ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিশেষজ্ঞ দলটি আরো অন্তত দুই সপ্তাহ চীনে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ