1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বায়ত্তশাসন লাভ করেছে সুপ্রিম কোর্ট, গঠন হচ্ছে বাণিজ্যিক আদালত : প্রধান বিচারপতি জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

উত্তরায় মাছের পোনা অবমুক্ত করলেন মেয়র আতিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০ ৬:৩৬ pm

মাছের পোনা অবমুক্ত করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ রবিবার বেলা ১১টায় উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। তিনি এ পুকুরে ১ হাজার ৮০ টি রুই, ৩০০টি কাতলা, ১ হাজার ৫০টি মৃগেল ও ১৫০টি কালিবাউস মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র আতিক বলেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণভবন লেকে পোনামাছ অবমুক্ত করে আনুষ্ঠানিকভাবে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে সামাজিক আন্দোলনের শুভ সূচনা করেন। জাতির পিতা মাছকেও বাংলাদেশের রপ্তানি পণ্য হিসেবে উল্লেখ করেছিলেন এবং মৎস্যসম্পদ বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় প্রধান খাত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন। তার ভবিষৎবাণী আজ বাস্তবে রূপ নিয়েছে।

তিনি বলেন, গত ১১ বছরে সরকারের নানা উদ্যোগের ফলে দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে জনপ্রতি দৈনিক ৬০ গ্রাম চাহিদার বিপরীতে ৬২ গ্রামের বেশি মাছ আমরা গ্রহণ করছি।

মেয়র বলেন, ঢাকা শহরের বিভিন্ন জলাশয়ের পানিতে অ্যামোনিয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। অবৈধভাবে পয়ঃনিশষ্কাশন লাইন জলাশয়ে ফেলাতে এ পরি¯ি’তি তৈরি হয়েছে। অ্যামোনিয়া বেশি থাকলে মাছ চাষ করা সম্ভব হয় না। আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। পুকুর, জলাশয় ও লেকের পানি দূষণ বন্ধ করতে হবে। অবৈধভাবে পয়ঃনিষ্কাশন লাইনের সংযোগ যাতে জলাশয়ে দেওয়া না হয় এজন্য তিনি ওয়ার্ড কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় মেয়র সকলের প্রতি ছোট-বড় সকল জলাশয়ে আরো মাছ চাষের আহবান জানান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ