1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন,শাশুরিকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি : সংসদে জামায়াতের এমপি ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

ঈদের কেনাকাটা করতে গেলেন করোনা রোগী!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২০ ৮:২৪ pm

করোনাভাইরাসে আক্রান্ত এক যুবক ঈদের কেনাকাটা করতে যাওয়ায় একটি দোকান লকডাউন করেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলার তুষভাণ্ডার বাজারের যে কাপড়ের দোকানে তিনি গিয়েছিলেন সেটি লকডাউন করা হয়েছে। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবককে ঘটনাস্থলে পায়নি প্রশাসন।

আজ শনিবার দুপুরে সরেজমিনে উপস্থিত হয়ে এ লকডাউন ঘোষণা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান।

স্থানীয়রা জানান, গাজীপুর থেকে আসা করোনাভাইরাসে আক্রান্ত এক যুবকের সংস্পর্শে আদিতমারী উপজেলার একই পরিবারের পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হন। ওই পরিবারে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত এক যুবক ঈদের কেনাকাটা করতে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে আসেন। সেখানে হোম আইসোলেশনে থাকা করোনা পজিটিভ ওই যুবককে তার এক প্রতিবেশী দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ইউএনও ও পুলিশ ওই দোকানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালিয়ে যান।

পরে রুমা ক্লথ স্টোর নামে যে দোকানটিতে ওই যুবক কেনাকাটা করছিলেন সেটি লকডাউন করে দেন ইউএনও রবিউল হাসান। এ সময় ওই দোকানদার ও তার কর্মচারীদের নমুনা সংগ্রহ করার জন্য স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান জানান, কাপড় ব্যবসায়ীসহ তার দোকানের কর্মচারীদের নমুনা পরীক্ষার পর বোঝা যাবে তারাও আক্রান্ত হয়েছেন কি না। নমুনা রিপোর্ট না আসা পর্যন্ত দোকান বন্ধ থাকবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ